ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল ফোনের সিমের রেজিস্ট্রেশনের বিপক্ষে জামায়াত-বিএনপি আর অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা। দেশের জনগণ বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পক্ষে আছে। বিএনপি এবং অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা এর বিপক্ষে। যারা আঙুলের ছাপের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা দেশবিরোধী শক্তি। এই শক্তি চায় না দেশের মানুষের ভালো কিছু হোক। কিন্তু আমরা সবসময় ভালোর পক্ষে।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলালিংকের বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশনের রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম