জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের পরিস্থিতি ভয়াবহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুন-গুম, হত্যা-ধর্ষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, জনগণ এখন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। একটি খুনের বিষয়ও তদন্ত সম্পন্ন করতে পারেনি সরকার। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সরকার। এ সরকারের ক্ষমতায় থাকার আর অধিকার নেই।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম