আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, জিডিপি নিয়ে বিএনিপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘ডাহা মিথ্যা’। বিএনপি ধারাবাহিকভাবে যে মিথ্যাচারের রাজনীতি করে আসছে, তারই অংশ হিসেবে জিডিপি নিয়ে এমন শঙ্কা প্রকাশ করেছেন ফখরুল সাহেব। বিএনপি নেতারা মানসিকভাবে অসুস্থ। দেশের মঙ্গল চায় না তারা। বিএনপির আমলে বাংলাদেশ পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। উন্নয়নে অবদানের জন্য জননেত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ নির্বাচিত হন।
বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম