শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০২:৩৪:১৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১৫ তে বলা হয়, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা। এতে বলা হয়, নিরাপত্তাবাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে।

এদিক বুধবার ইসলামিক স্টেটের (আইএস) মুখপাত্র সাময়িকী ‘দাবিক’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে সংগঠনের বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ জানান, বাংলাদেশে ঘাঁটি গড়ে পাশের দেশে হামলা চালাতে চায় আইএস।

সংগঠনটি বলছে, বাংলাদেশের মধ্যে শক্ত ঘাঁটি তৈরি করতে পারলে, সেখান থেকে তারা ভারত-মিয়ানমারে বড় ধরনের হামলা পরিচালনা করতে চায়। প্রথমবারের মতো আইএস তার ‘বাংলার যোদ্ধা’ দলের প্রধানের পরিচয় প্রকাশ করেছে।

বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) সাংগঠনিক কোনো অস্তিত্ব নেই বলে আবারো দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই। তবে, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। নতুন শাখা গঠনের যে বক্তব্য দেয়া হচ্ছে তা সঠিক নয়।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে