গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার শফিক রেহমানের গ্রেফতারের প্রতিবাদে তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, ৮১ বছর বয়সী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শফিক রেহমানের রাজনৈতিক আদর্শের সাথে আমি একমত নই। ভিন্নমতের হলেই তাকে দমন করার যে নোংরা রাজনৈতিক অপকৌশল,এর একটা অবসান চাই। দেশে যখন একের পর এক মানুষ খুন হচ্ছে, লেখক-প্রকাশক-বিদেশি থেকে শুরু করে মসজিদ-মন্দিরে ঢুকে মুয়াজ্জিন-পুরোহিতকে হত্যা করা হচ্ছে তখন খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপহরণের বায়বীয় অভিযোগে শফিক রেহমানকে গ্রেফতার সত্যিই হতাশাজনক।
শনিবার ফেসবুক পাতায় তিনি এসব কথা বলেন।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম