বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০২:৫৯:৫৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

ডেভিড মিলার (পাঞ্জাব অধিনায়ক): হতাশাজনক, আমরা যথেষ্ট রান করতে পারিনি। শুরুতেই অনেক উইকেট চলে গিয়েছিল। মাঠের মধ্যে আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। জয়ের থেকে দূরে ছিলাম না আমরা।

তবে আমার দলের উপর বিশ্বাস আছে। আমরা ঘুরে দাঁড়াব। মিডল অর্ডার অনেকটাই দায়ী। সেই তালিকায় আমিও আছি। আমিও রান করতে পারিনি। বোলিংয়েও আমরা প্রচুর বাউন্ডারি দিয়ে ফেলেছি। অনেক ভালও আছে। সাহু খুব ভাল বল করেছে, রানও পেয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার মোহালীতে ৬ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে কেকেআর। কেকেআর-এর সামনে ১৩৯ রানের টার্গেট রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।

২০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে