বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১০:২৮:০৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান বলেছেন, ও কোনো দিন এতটুক রক্ত দেখতে পারত না। সেজন্য জীবনে ইনজেকশনও নিতে পারে না। তার শেষ জীবনে এসে তাকে এরকম একটা অভিযোগ! কাউকে হত্যার প্রচেষ্টা করছে! এটা অসম্ভব।

সাংবাদিক শফিক রেহমানের মুক্তি দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি আরো বলেন, একেবারে মিথ্যা ও বানোয়াট কারণে শফিক রেহমানকে তুলে নেওয়া হয়েছে। যে মানুষটি ভালোবাসা দিবস প্রচলন করেছেন, দেশকে ভালোবেসেছেন, সেই মানুষটির ভাগ্যে এরকম অভিযোগ উঠল?

তালেয়া রেহমান বলেন, এটা একেবারেই মিথ্যা। এত বড় মিথ্যা আমি সহ্য করতে পারছি না। পুলিশ যা বলছে, কাগজে যা আসছে, তা আমার ৬৯ বছরের সঙ্গে অপরিচিত।

প্রখ্যাত শিক্ষাবিদ সাইদুর রহমানের ছেলে শফিক রেহমানের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, একাত্তরে অনেক কিছু করেছিল সে। বিদেশে সমস্ত মিডিয়াকে জানিয়েছিল যে কী অবস্থায় বাংলাদেশ ছিল। সেই কাজটি সে করেছে। এসব কাজের ফলেই আজকে এই বাংলাদেশ।

স্বামীর মুক্তি চেয়ে ডেমক্রেসিওয়াচের নির্বাহী প্রধান তালেয়া বলেন, বলেন, তার বয়স হয়েছে, অসুস্থ। আমি চাই না উনি জেলে পচুক। এর বিরুদ্ধে যদি আমরা সকলে না জেগে উঠি, তাহলে আমাদের সকলের মরণ আছে।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে