বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০২:১৩:৩৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু হতে হবে। প্রধানমন্ত্রীর এ বার্তাকে আমরা স্বাগত জানাই।

বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সাক্ষাৎ কর চলে যাওয়ার পর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এসব কথা বলেন।

মো. শাহনেওয়াজ বলেন, গত দুই ধাপের চেয়ে সামনের ধাপের নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে বলেছি, দলটি যেন স্থানীয় নেতাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সাহায্য করার নির্দেশ দেন। স্থানীয় নেতারা যেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সাহায্য করে।

শাহনেওয়াজ আরো বলেন, আগের দুই ধাপ থেকে কমিশন যথেষ্ট শিক্ষা নিয়েছে। সামনের ধাপগুলোতে ভুল কম হবে। আশা করি সন্ত্রাস সহিংসতা হবে না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ২৩ এপ্রিল। দেশে প্রথমবারের মত দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় এখন পর্যন্ত ৫৬ জন নিহত ও পাঁচ হাজারের মত লোক আহত হয়েছে।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে