শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৩:৫১:২৯

প্রতিউত্তর

প্রতিউত্তর

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আমাদের প্রথম অভিজ্ঞতা। এ অভিজ্ঞতাকে আমরা ভবিষ্যতে কাজে লাগাব। প্রথমে কিছু ভুলত্রুটি হবে, টানাপোড়েন থাকবে। এতবড় নির্বাচন মোকাবেলার জন্য প্রশাসনিক বা নির্বাচন কমিশন সব দিক থেকে একটা সীমাবদ্ধতা থাকবে, থাকাই স্বাভাবিক। ভবিষ্যতে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারব।

শুক্রবার নোয়াখালীর জেলা শহর মাইজদীর অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি আরো বলেন, রাজনীতির দাবা খেলায় বিএনপি হেরে এখন নালিশের ভাঙা রেকর্ড বাজিয়ে চলছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বিএনপিই গৌণ ও অকার্যকর করে ফেলছে।

আ.লীগের দলীয় প্রার্থী মনোনয়ন বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পেলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, আ.লীগের সম্মেলনে এবার একঝাঁক তরুণ নেতা আসবে এবং প্রবীণরাও থাকবে। নবীন-প্রবীণদের সমন্বয়ে আ.লীগের সম্মেলনে আমাদের প্রস্তাব হচ্ছে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয় করে সময়ের চাহিদা মেটাব।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে