শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৩:৪৬:৫৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, যুক্তরাষ্ট্রেও সাংবাদিক শফিক রেহমানের বিচার হতে পারে।  তথ্য সংগ্রহ করার জন্য কোনো সাংবাদিক অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় নিলে, সেক্ষেত্রে সেটাও অপরাধ।  এতে তার সাজা হতে পারে।  শফিক রেহমান মার্কিন নাগরিক না হয়েও ঘুষের মাধ্যমে এফবিআইয়ের গোপন নথি কিনেছেন।  যুক্তরাষ্ট্রে এটা গুপ্তচরবৃত্তি এবং এর শাস্তি কোনো দুর্ভেদ্য যুক্তরাষ্ট্রীয় জেলে আজীবন কারাবাস।

শুক্রবার রাতে নিজের ফেসবুকে পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে