বিচারকপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেয়ার বিধান ফিরিয়ে আনতে ‘সুপ্রিমকোর্ট বিচারক (তদন্ত)আইন ২০১৬’ গত সোমবার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, আইনজীবী সমিতির পক্ষে এমন মতামত দেয়া কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যারিস্টার খোকন হয়তো ব্যক্তিগত মত দিয়েছেন। ১৯৭২ সালের সংবিধানেও এ বিধানটি ছিল। কিন্তু তখন কোনো বিচারককে অপসারণ করা হয়নি। সরকারি প্রত্যেক কর্মকর্তাদের আচরণবিধি আছে। সুতরাং এ ধরনের তদন্ত বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করবে বলে আমি মনে করি না।
বুধবার সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম