সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের নেতৃত্বে গুপ্ত হত্যা চালানো হচ্ছে।
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের নেতৃত্বে অতীতেও যেমন সাংস্কৃতিক বিপ্লব হয়েছে তেমনি ভবিষ্যতেও হবে।
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম