বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০২:৩২:২৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচার বন্ধে সংবাদ পর্যবেক্ষণের জন্য ‘মিডিয়া মনিটরিং সেন্টার’ তৈরি করার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এটি করা হলে গণমাধ্যমের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হবে বলে এই উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোটারবিহীন সরকারের তরফ থেকে গণমাধ্যমের ওপর প্রতিনিয়তই নিয়ন্ত্রিত আগ্রাসন চলছে। এর ওপর আরও বেশি মাত্রায় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেই সরকার মিডিয়া মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, এটা যেন মরার ওপর খাঁড়ার ঘা। আমি বিএনপির পক্ষ থেকে, সরকার কর্তৃক মিডিয়া নিয়ন্ত্রণের সকল ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব প্রচেষ্টা থেকে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি।

রিজভী বলেন, ইতিমধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রেস কাউন্সিলের মাধ্যমেও গণমাধ্যমকে গলা টিপে ধরার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এমনকি দেশীয় গণমাধ্যমের বিকাশের নামে বিদেশি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের সার্বিক উদ্যাগ গ্রহণ করা হয়েছে- এসব আলামত শুভ লক্ষণ নয়।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে