শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০২:২০:০২

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন তা ঐতিহাসিক, মনুমেন্টাল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমর্যাদা বৃদ্ধি পেল। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরও দৃঢ়তর হলো।

তিনি আরো বলেন, আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আবারও ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা মানুষের মধ্যে সুগভীরভাবে নিশ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানাচ্ছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বরে সংবিধানের ৯৬ অনুচ্ছেদে সংশোধনী আনে সরকার যা ষোড়শ সংশোধনী নামে পরিচিত। সংশোধনীতে বলা হয়, 'প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাইবে না।'
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে