বুধবার, ১১ মে, ২০১৬, ০৩:৪৭:৫৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম বলেছেন, ইসলামকে বিজয়ী করার মাধ্যমে নিজামীসহ সকল হত্যাকাণ্ডের বদলা নেয়া হবে।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্যারেড ময়দানে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের নেতা, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন, ইসলামী গবেষক ও শিক্ষাবিদ। তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শিক্ষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলন এবং টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনসহ গণমানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার তাকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে।

চট্টগ্রামের সাবেক এমপি শামসুল ইসলাম বলেন, যুগে যুগে ইসলামী আন্দোলনের ওপর জুলুম নির্যাতন ও নিপীড়ন এবং হত্যা করার মত ষড়যন্ত্র করা হয়েছে। মাওলানা নিজামীকে হত্যা তারই ধারাবাহিকতা মাত্র। বাংলাদেশের জনগণ ইসলামকে বিজয়ী করার মাধ্যমেই মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার বদলা নেবে ইন্‌শাআল্লাহ।

এ সময় জানাজা পূর্ব সমাবেশে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করারও আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাফর সাদেক, উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরী এসিসটেন্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, নগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দিন, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শোয়াইব প্রমুখ।
১১ মে, ২০১৪/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে