শুক্রবার, ১৩ মে, ২০১৬, ০৮:৪২:৪৬

প্রতিউত্তর

প্রতিউত্তর

বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেভরিম ওযটুক প্রত্যাহার করা হয়েছে।

এরপর সন্ধ্যায় এবিষয়ে এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার খবর সত্য নয়।’

শাহরিয়ার আলম বলেন, ‘তিনি (তুর্কি রাষ্ট্রদূত) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে কয়েকদিনের জন্য দেশের (বাংলাদেশের) বাইরে গেছেন।’

তিনি বলেন, ‘কূটনীতিকদের এটি একটি স্বাভাবিক চর্চা। কূটনীতিকরা নিজের দেশে আলোচনা করার জন্য কিংবা অন্য কোনো দেশেও যেতে পারেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফলে কোন কোন বিদেশি বার্তা সংস্থা তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের যে খবর দিয়েছে, তারা তা কোথা থেকে পেয়েছে তা আমাদের জানা নেই।’
১৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে