বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকার ও তাদের লোকজনের যোগাযোগ ও উঠা-বসা আছে। আর এটা শতভাগ সত্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, নিজের ঘরে ইহুদি রেখে অন্যের ঘরে ইহুদি খোঁজার চেষ্টা করবেন না। আপনার (শেখ হাসিনা) পুত্রবধূ তো ইহুদি। তবে কি আমরা বলবো, ইসরায়েলের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে। এ ব্যাপারে তাকে (প্রধানমন্ত্রীর পুত্রবধূ) ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু আমরা এমনটা চাই না। শুধু বলবো, কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না।
রোববার দুপুরে সিএমপিতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনে কমিশনার ইকবাল বাহারের বক্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, বিএনপি তথা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। কথা বললেই বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, কোনো প্রতিবেশি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল না। শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের ভাল সম্পর্ক আছে। কী কারণে সম্পর্ক আছে, তা সবাই জানেন। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। বাংলাদেশের কিছু দালালের কারণে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি। এ সরকার আমাদের অধিকার রক্ষায় কাজ করবে না। কারণ, তারা অনির্বাচিত সরকার। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই।
রবিবার দুপরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ স্মরণে ও ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
১৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম