সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা এবং গুপ্তহত্যা চালিয়ে সরকার পতনে ব্যর্থ হয়েছ বিএনপি। এখন ভিন্নপথে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। মুসলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ইহুদী রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি। তারা ক্ষমতায় যেতে দেশি বিদেশি চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে।
সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম