শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৩:৫৮:১৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পাঁচ বছরের অর্জন পাঁচ মিনিটে শেষ হতে পারে। তাই সবাইকে আরো সর্তক হতে হবে। প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রধানমন্ত্রীর সম্মতিতে প্রধান শিক্ষককে পুনর্বহাল ও কার্যকারী কমিটি ভেঙে দেয়া হয়েছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া এলাকার ঢাকা-মোরগাপাড়া চলাচলকারী বোরাক পরিবহনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি ওই এলাকার মহাসড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রথমে জাঁকজমকভাবে বাস চালু হলেও শেষ পর্যন্ত আর সেবা থাকে না বলে মন্তব্য করে ওবায়দুল কাদের।  বোরাক পরিবহনের নতুন ৩০টি এসি বাস সার্ভিসের উদ্বোধনকালে তিনি আশা প্রকাশ করেন নতুন বাসগুলো সেবা ঠিক রাখবে।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে