রবিবার, ২২ মে, ২০১৬, ০৮:৫৩:০৯

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মত ধর্মনিরপেক্ষ দল নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। ইসরাইলের সঙ্গে কোন ষড়যন্ত্র করলে আওয়ামী লীগই করতে পারে, বিএনপি নয়। কারণ বিএনপি কোনো দিনই ষড়যন্ত্রে বিশ্বাস করে না, ষড়যন্ত্র করে আওয়ামী লীগই। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় ঠিকে আছে।

ইসরাইলের সঙ্গে বিএনপি সরকার হঠাতে ষড়যন্ত্র করছে এমন অভিযোগকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি আর প্রধানমন্ত্রীর পুত্রের একাউন্টে হাজার কোটি টাকার অবৈধ লেনদেনের খবরকে দেশের জনগণের কাছ থেকে আড়াল করতেই এসব অভিযোগ করা হচ্ছে।

নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রামে সশ্রস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। ’৭৫ এর পর জিয়াউর রহমান দেশের এক দুঃসময়ে জাতির কান্ডারি হিসেবে হাল ধরেছিলেন। তিনি জাতীয় স্বার্থে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন জিয়া।

শনিবার বিকেলে সিলেট নগরের একটি কনভেনশন সেন্টারে খন্দকার মালিক ফাউন্ডেশন আয়োজিত শহীদ জিয়া স্মারক বক্তৃতা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন খন্দকার মালিক ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নিউজ টুডের সাবেক সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল­াহ।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে