বুধবার, ২৫ মে, ২০১৬, ০৮:৪৬:০৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো চক্রান্ত করেই শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপি ও জামায়াত শিবিরচক্র শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে দেশ-বিদেশে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে। গোপন বৈঠক করে সরকার উৎখাতের ষড়যস্ত্র করছে।

তিনি বলেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে সেই বৈঠক করা আসলাম চৌধুরী এই চট্টগ্রামের মানুষ। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই কোন ষড়যন্ত্র করে সরকার পরিবর্তন করা যাবে না। সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন অবশ্যই হবে, তবে ২০১৯ সালের একদিন আগে হবে না। জনগণ সিদ্ধান্ত নেবে কে সরকারে থাকবে বা থাকবে না।

আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিএনপি-জামায়াত বসে নেই, যারা লাখ লাখ মুসলমান হত্যা করেছে সেই ইসরাইলিদের সাথে হাত মিলিয়েছে। তাই তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।

চট্টগ্রামের লালদীঘি মাঠে মঙ্গলবার বিকেলে ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে, জঙ্গিবাদ নির্মূল, ইয়াবা ব্যবসা ও গুপ্তহত্যা বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর ১৪ দল।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব এমএ আউয়াল, ন্যাপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণআজাদী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. সাহাদাত হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, বাসদ পলিটব্যুরোর সদস্য আবদুস সামাদ প্রমুখ।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে