বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে বিভিন্ন মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে বিএনপিকেও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।
মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি যখন গঠিত হয়েছে, তখন থেকে জিয়ার আদর্শে পথ চলা শুরু করেছে। বিএনপি জিয়ার আদর্শে বিশ্বাসী। জিয়া বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আজকে দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি তার ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমানই।
সোমবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম