মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ০৪:১৬:৫৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

ইরানের কারণেই দেশটির সাধারণ নাগরিকরা এবার হজ করতে পারবে না বলে অভিযোগ করেছে হজের আয়োজক সৌদি আরব। ইরান এবারের হজে বিক্ষোভ করার অধিকার চাওয়ায় হজ থেকে বিরত রাখার কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল-জুবেইর। হজকে ‘রাজনীতি মুক্ত’ রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আদিল আল-জুবেইর বলেন, হজে বিক্ষোভের অনুমতি চেয়েছিলো ইরান। কিন্তু পবিত্র হজকে রাজনীতিমুক্ত রাখতে সে অনুমতি তাদের দেয়া হয়নি।

রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুরু থেকেই ইরান বিরূপ আচরণ করে আসছে এবং তাদের নাগরিকদের হজ পালন ঠেকাতে চাইছে।’
৩১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে