আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইহুদীদের সঙ্গে হাত মিলিয়ে সরকার ও মুসলিম জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। খালেদা জিয়া কোথায় নেমেছেন তিনি নিজেও বুঝতে পারছেন না। তাদের ষড়যন্ত্রের থলের বিড়াল বেরিয়ে এসেছে।
বুধবার রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের বহির্বিভাগ চিকিৎসা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম