আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সামাজিক দ্বন্দ্বের প্রভাব। এর দায় সরকার নেবে না। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজ নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম