শনিবার, ০৪ জুন, ২০১৬, ০২:৪৬:০৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

গত পাঁচ ধাপের চেয়ে চলমান ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ তুলনামূলক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। তিনি বলেছেন, পরিস্থিতি আগের তুলনায় বেশ ভালো। তবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত স্বস্তি নেই। তবে এরই মধ্যে অন্তত একজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এছাড়া অন্তত ১২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ অনিয়মের কারণে বন্ধ করেছে ইসি।

শনিবার নির্বাচন কমিশনার আবু হাফিজ সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। সকাল আটটায় ষষ্ঠ ধাপে ৬৯৮ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিকাল চারটায় শেষ হবে।

ষষ্ঠ ধাপে ১ কোটির বেশি ভোটার ৬ হাজার ২৮৭টি ভোটকেন্দ্রে ভোটদানের সুযোগ পাবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যার, পুলিশ, আনসার, বিজিবিসহ প্রায় ২ লাখ ফোর্স।

এ ধাপে আওয়ামী লীগের ২৫ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩ হাজার প্রার্থী। আর সদস্য পদে প্রায় ১৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন।
৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে