বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০২:৪২:০৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ইঙ্গিত ছাড়া সাম্প্রতিক হত্যাকাণ্ড হওয়া সম্ভব নয় বলে দাবি করেছে বিএনপি। সাম্প্রতিক বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সমস্ত নিখুত হত্যাকাণ্ড হওয়া এবং হত্যাকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনায় রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাসীনদের ইঙ্গিত না থাকলে এটি কোনোভাবেই সম্ভব হতে পারে না।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, বিএনপিকে নির্মূল করতে এবং আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী সব হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপাচ্ছে। তার (প্রধানমন্ত্রী) বক্তব্য জঙ্গিবাদকে উস্কে দিবে।

জঙ্গিদমনে সরকারকে সহযোগিতা করতে বিএনপি প্রস্তুত বলেও জানান দলটির মহাসচিব। গুপ্তহত্যার জন্য বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অনভিপ্রেত ও উস্কানিমূলক বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জঙ্গিবাদকে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে অপরাধীরা প্রশ্রয় পাবে।

বিদেশ সফর শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুপ্তহত্যার জন্য বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব।
৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে