তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধারা আর খালেদা জিয়ার পাশে যুদ্ধাপরাধীরা। প্রধানমন্ত্রীর হাতে দেশের উন্নয়নের চাবি। খালেদা জিয়ার হাতে ষড়যন্ত্র আর রক্তের চাবি। তার গায়ে মানুষ পোড়ানোর গন্ধ। ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া উম্মাদ হয়ে গেছেন। এজন্য দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
১০জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম