বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘আগুনযুদ্ধে’ পরাজিত হবার পর দেশকে অস্থিতিশীল করার জন্য নতুন কৌশল হিসেবে ‘গুপ্তহত্যা ও জঙ্গিবাদের’ পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) জঙ্গিবাদে মেতেছেন। তার প্রতি সরকারের অনুরোধ জঙ্গিবাদ ত্যাগ করুন, জনগণের কাছে আত্মসমর্পণ করুন। নাহলে সরকার যেমন ধৈর্য্য ধরতে জানে তেমনি জঙ্গিবাদ কিভাবে নির্মূল করতে হয় তাও জানে।
সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলনে তথ্যমন্ত্রী।
জঙ্গিবাদ ও গুপ্তহত্যায় সরাসরি খালেদা জিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ করছেন, কিন্তু কি পদক্ষেপ নিয়েছেন জানতে চাইলে ইনু বলেন, সরকার আইনি প্রক্রিয়ায় বিশ্বাসী। আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিয়েছি। তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে। আদালতে যাচ্ছেন তিনি। আইনি প্রক্রিয়ায় তার শাস্তি হবে। আমরা সে ধরণের পদক্ষেপই নিচ্ছি।
১৩ জুন/ এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম