জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, জাসদ ও মন্ত্রী ইনু সম্পর্কে সৈয়দ আশরাফ যা বলেছেন-এরপর বাংলার জমিনে এদের সম্পর্কে কিছু বলার থাকে না। তাদের সম্পর্কে ইতিহাসে এটাই শেষ কথা। শেখ হাসিনা যদি এখনো বুঝতে না পারেন, সেটা হবে দুঃখজনক। আজীবন প্রায়শ্চিত্ত করেও এর দায় শোধ করা যাবে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আসাদ গেটে দলীয় কার্যালয়ে ইফতার পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম