শনিবার, ১৮ জুন, ২০১৬, ০২:২৬:৫৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

দলীয় ভেদাভেদ ভুলে উন্নয়নের বিশ্বযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশ আজকে বিশ্বের বিস্ময়। উন্নয়নের মডেল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়ার কারিগর। এসময় কোনো ষড়যন্ত্র ও দলীয় ভেদাভেদে পা দেয়া যাবে না।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের তৃণমূল সবসময় জননেত্রী শেখ হাসিনার পাশে ছিল। এ তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। মুজিব আদর্শের কোটি তৃণমূল কর্মীই আওয়ামী লীগের ভরসার জায়গা। আর তৃণমূল সব সময়ই জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখেছে। তৃণমূলের নেতা-কর্মীদের আস্থার প্রতিদান দিয়ে আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সব পল্লীতে বিদ্যুতের আলো পৌঁছেছে। সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই যাচ্ছে। ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন মহাসড়ক চার লেন-ছয় লেনে উন্নীত হচ্ছে। দেশ আজ ডিজিটাল। জনগণের হাতের মুঠোয় এখন পুরো বিশ্ব।

শুক্রবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।
১৮ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে