শুক্রবার, ২৪ জুন, ২০১৬, ১১:৩৮:২৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।  দু-একজন ধরা পড়ার পর সেটা পরিষ্কার হয়ে গেছে।  বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।  সেই দায়িত্ব পালনে আমরা সক্রিয় আছি, সচেষ্ট আছি।  একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের মিত্ররা সুপরিকল্পিতভাবে নাশকতা করে সরকার অস্থিতিশীল করার চক্রান্ত করছে।

শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।  

২৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে