জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, অবিলম্বে রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব, পারস্পরিক প্রতিহিংসা সবকিছু ভুলে গিয়ে জাতীয় কনভেনশন ডাকুন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শক্তি প্রয়োগ করেই জঙ্গিবাদ দমন করা যাবে না। জঙ্গিবাদ থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন ‘লৌহ কঠিন’ জাতীয় ঐক্য।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম