বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। সন্ত্রাসীরা একের পর এক অভিনব প্রাণঘাতি হামলা করে সারা দেশটাকেই একটা গোরস্থানে পরিণত করতে চায়। জনজীবনে প্রাণের স্পন্দন নেই। মানুষের কোলাহল থেমে গিয়ে চারিদিক যেন স্তব্ধ হয়ে গেছে। এ দেশের জনগণ এক ভয়ংকর দুঃসময়ের মধ্যে দিনাতিপাত করছে। জনজীবনের সকল কর্মকাণ্ড এখন আতঙ্কের মধ্যে সীমাবদ্ধ। সরকার শত চেষ্টা করেও তার ব্যর্থতা ঢাকা দিতে পারছে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে এসব কথা বলেন তিনি।
৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম