বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ১১:১২:২৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেছেন, আওয়ামী লীগের নেতাদের পরিবারের সদস্যদের জঙ্গি কানেকশনের খবর থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে পানি ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছেন।  এভাবে মিথ্যা বক্তব্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
জেএমবির নিহত সাবেক নেতা শায়খ আবদুর রহমান আওয়ামী লীগ নেতা মির্জা আযমের ভগ্নিপতি এবং গুলশানে রেস্টুরেণ্টে যে ৫ জন জঙ্গি হামলা চালিয়েছে তাদের মধ্যে একজন হলো আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ খান বাবুলের পুত্র রোহান ইবনে ইমতিয়াজ।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

১৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে