শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১০:৫৫:৩৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, একটা প্রশ্ন উত্থাপন করা হয়, যতক্ষণ ২০ দলে জামায়াত থাকবে ততক্ষণ  কোনো কোনো মহল থেকে বাধা আসতে পারে। কিন্তু জামায়াতের অধিকাংশ নেতাকর্মীর জন্ম '৭১-এর পরে।  তারা এ মাটিরই সন্তান। তারা যদি জাতির কাছে ক্ষমা চায় যে, তাদের মুরব্বিদের ভুল হয়েছিল, তারা যদি মুক্তিযুদ্ধকে স্বীকার করে নেয় তাহলে আপত্তির কিছু থাকে না।  চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দেয়া উচিত ছিল সরকারের, কিন্তু প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে