রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৯:১৮:৫৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বেগম খালেদা জিয়া জঙ্গিদের মদদ দিচ্ছে।  কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।  জঙ্গিদের মদদ দিয়ে আগুনের বোমা নিক্ষেপের নির্দেশ দিয়ে ক্ষমতায় যেতে পারবেন না।  যারা নির্বিচারে মানুষ হত্যা করছে তারা জঙ্গী নয়, তারা জংলী ছাড়া আর কিছু নয়।  জংলীদের রুখতে হবে।  ‘৭১ সালে মুক্তিযুদ্ধে প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছি।  তখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জিতে ছিলাম।  এই জঙ্গীবিরোধী যুদ্ধে আমরাই জিতবো।  জঙ্গীদের মদত দিচ্ছে বিএনপি আর জামায়াত শিবির।

রোববার গুলশানের হোটেল হলি আর্টিজানে জঙ্গি হামলায় দেশি-বিদেশি নিহতদের স্মরণে রেস্টুরেন্টটির সামনে রাস্তায় এক সভায় এসব কথা বলেন তিনি।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে