সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ১০:২৩:২৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য হয়ে গেছে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে জাতি ক্ষুব্ধ ও হতাশ হয়েছে।  ঐক্য নিয়ে সরকারের ‘দাম্ভিকতার’ পরও আমরা আহ্বান জানিয়ে যাব।  জাতীয় ঐক্যের আহ্বান বিএনপি অব্যাহত রাখবে।  আশা করি, আজ না হয় কাল এ আহ্বানে সাড়া দেবে সরকার।  গতকাল হয়নি আগামীকাল হবে।  বেগম খালেদা জিয়ার ঐক্যের আহ্বান ছিল সময়োপযোগী ও রাষ্ট্রনায়োকচিত।  তার বক্তব্যে জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।

সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে