দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইমামরা প্রতিটি মসজিদে বয়ান ও উপদেশ ঠিকমতো দিলে সোনার ছেলেরা বিপদগামী হতো না। জঙ্গিগোষ্ঠী মানুষ হত্যা করে শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেই হামলা করছে। বঙ্গবন্ধুর ডাকে ৭১-এ বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আজ জননেত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। নবীজি যেভাবে ইসলাম প্রচারের জন্য ত্যাগ স্বীকার করেছেন আপনারাও সেভাবে কাজ করে যাবেন।
বুধবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
২০জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম