শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ১১:০৭:৫৯

প্রতিউত্তর

প্রতিউত্তর

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের সত্যিকারের ইতিহাস যুবসমাজের কাছে তুলে ধরা হচ্ছে না।  দেশে যে অবস্থা বিরাজ করছে তাতে ঘরে বসে থাকা যায় না।  দেশে যা হচ্ছে তাতে ঘরে বসে থাকার অর্থ হলো বোকার স্বর্গে বাস করা।  দেশের জন্য যারা জীবন দিয়েছে, তারা এমন বাংলাদেশ চায়নি।  এখন জনগণকে ভীত হয়ে বসে থাকলে চলবে না।
দেশে এর আগে অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জনগণ এসবের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে।  

শনিবার দুপুরে রাজধানীর আরামবাগে দলের কার্যালয়ে বর্ধিতসভায় এসব কথা বলেন তিনি।
২৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে