বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় থেকে তাকে অবশ্যই মুক্ত করা হবে। ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনে এই অনির্বাচিত সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে তারেক রহমানকে মুক্ত করে আনবো। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বেগম খালেদা জিয়া যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, তখন এ রায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের যে বক্তব্য তার সঙ্গে মিলে গেল। সন্ত্রাস-উগ্রবাদকে তারাই মদদ দিচ্ছে।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম