বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী তার ইচ্ছা পূরণ করতেই তারেক রহমানকে খালাস পাওয়া মামলায় আবার সাজার ব্যবস্থা করেছেন। মামলায় তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা না থাকায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছিল। এতেই বুঝতে হবে এটা শেখ হাসিনার আমল। সরকার গায়ে জোরে যাকে ইচ্ছা তার বিরুদ্ধে জঙ্গি অভিযোগ দিয়ে শত শত মামলা দিচ্ছে। জনসর্মথন ছাড়া ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী গায়ের জোরে ক্ষমতায় টিকিয়ে থাকার চেষ্টা করছেন। এদেশের জনগণ, মিডিয়া কারো সমর্থন দরকার নেই তার।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম