মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ১১:১২:৪৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিবাদকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে একদিন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মুখ থেকেই বের হয়ে আসবে।  সরকার বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করে জঙ্গিবাদের প্রকৃত ঘটনা আড়াল করতে চায়।  তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার। বর্তমান এই স্বৈরাচারী সরকারের শাসনামলে ন্যায় বিচারের আশা করা যায় না।  কারণ মামলা হামলা জুলুম সবকিছুই বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছায় নির্ধারিত হয়।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে