তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, দেশের ভেতরে কিছু কমিশনভোগীর স্বার্থে, ক্ষমতা চিরস্থায়ী করার স্বার্থে বিদেশিদের কাছে বাংলাদেশকে ভাগ-বাঁটোয়ারা করে দেয়া হচ্ছে। যে দেশের মানুষের মধ্যে সুন্দরবন রক্ষার মতো দায়িত্ববোধ তৈরি হয় না, সে দেশে জঙ্গি, সাম্প্রদায়িকতা ও সহিংসতা থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম