সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুশীল সমাজকে ডেকে একটা অবস্থান বা ঐক্য তৈরির কোনো লক্ষণ দেখি না। শুধুমাত্র রাজনীতিবিদদের নিয়ে জাতীয় ঐক্য হয় না। রাজনৈতিক সমাধান জরুরি। পাশাপাশি যে বিষয়টি নিয়ে জাতীয় ঐক্য গঠনের ভাবনা চলছে সেখানে সরকারি বেসরকারি সব ধরনের মানুষের সম্পৃক্ততা জরুরি। জঙ্গি দমনে রাজনৈতিক ফায়দা নেয়া উচিত নয়।
শনিবার একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম