বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে পদক্ষেপ এরই মধ্যে গ্রহণ করেছে সে বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিয়েছি। কোনো সংস্থা যদি নিরাপত্তার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চায়, সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
রোববার দুপুরে সচিবালয়ে ১৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম