সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ১০:৪২:৩৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্ বলেছেন, গুলশান, কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের ঘটনা নিয়ে জনগণের মনে অনেক প্রশ্নে উঠেছে।  এ নিয়ে আমি খুব বেশি বলতে চাই না।  আমিও সেনাবাহিনীতে ছিলাম।  সন্ত্রাসী, জঙ্গিদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি।  আমাদের মধ্যে পেশাদারিত্ব ছিল। সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও কাউকে ক্রসফায়ারে দিইনি।  এসব অভিযান নিয়ে যারা মামা, খালা বলে প্রমোশন নিয়েছে তাদের কৃতিত্ব নেয়ারও কিছু নেই।  যদি কেউ এসব অভিযানের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক করতে চায় আমি এ নিয়ে যেকোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে