বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ১০:৩২:৪৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সংকট নিরসনে সরকারের ‘বোধোদয় হবে’ আশা করেছিলাম।  একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।  এর মাধ্যমেই জঙ্গিবাদকে দমন করা সম্ভব। সেজন্য খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
 অপরাধীদের মন যেমন পুলিশ পুলিশ করে, তেমনি তাদের মনও পুলিশ পুলিশ করছে।  কারণ তারা মানসিকভাবে দুর্বল।  জনপ্রিয়তা তাদের শূন্যের কোটায়।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে