১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতকে ছাড়ার দাবি উঠলেও তাদের সঙ্গে বিএনপির প্রেম আবার শুরু হয়েছে। বিএনপির একজন নেতা যখনই জামায়াতকে ছাড়ার কথা বলছেন তখনই জামায়াতের সঙ্গে তাদের আবার প্রেম শুরু হয়ে গেছে। এরা বাইরে বলে এক কথা, ভেতরে আরেক কথা। এদের সঙ্গে ঐক্য তো দূরের কথা, সংলাপ করারও প্রশ্ন ওঠে না। তারা জাতীয় ঐক্যের নামে তামাশা করছে।
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৪ আগস্ট,২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম