শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ১০:২৫:৩১

প্রতিউত্তর

প্রতিউত্তর

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, জামায়াতের অর্থ ও সশস্ত্র ক্যাডারদের ব্যবহার করে সরকারকে ধ্বংস করে অপরাজনীতির মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। জঙ্গিবাদের মাধ্যমে ক্ষমতায় আসতে জামায়াতের সঙ্গে অপকৌশলের রাজনীতি করছে বিএনপি।  এই অপকৌশলের রাজনীতি করতে দেয়া হবে না।  এখন সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।  কোরআনে বলা হয়েছে- যারা সন্ত্রাস, ফ্যাসাদ ও মানুষ হত্যা করে তারা পাপী।  প্রয়োজনে তাদের দেশ থেকে বিতাড়িত করা যাবে।  দরকার হলে আমরা তাই করব।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে